Daily Super Bangla Logo


ঈদে ছোটদের ধারাবাহিক ‘হই হই হল্লা’

২৭ এপ্রিল ২০২২, ৯:৩৩ পূর্বাহ্ণ

ঈদকে ঘিরে ৫টি পরিবারের আড্ডা আর হাসি- আনন্দের চিত্র দুরন্ত’র ঈদের ৫ দিনের বিশেষ ধারাবাহিক নাটক ‘হই হই হল্লা’।

নাটকটিতে ৫টি ভিন্ন ধর্মাবলম্বী পরিবারের ঈদকে ঘিরে চলে নানা আনন্দ আয়োজন। ফলে নাটকটি একই সাথে আনন্দ, হাসি, শিক্ষা ও অসম্প্রদায়িকতার প্রতিচ্ছবি। ঈদের বিশেষ ধারাবাহিক নাটকটির রচয়িতা মাতিয়া বানু শুকু এবং পরিচালক মোঃ তোফায়েল সরকার।

]নাটকটিতে শিশু শিল্পী চরিত্রে অভিনয় করেছে যারার তাহের সোবহান, মানহা মেহজাবিন, আরিশা, পূর্ণ বড়ুয়া, সুমেধ চাকমা, স্বৌজঃ সায়ন্তন, মোবারক মামা চরিত্রে অভিনয় করেছেন এ্যালেন শুভ্র এবং অন্যান্য চরিত্রে ছিলেন বৃন্দাবন দাস, আকতারুজ্জামান, পাভেল ইসলাম, ফকরুল ইসলাম। দুরন্ত’র ৫ দিনের বিশেষ ঈদ আয়োজনে ঈদের ৫ দিন ‘হই হই হল্লা’ ধারাবাহিক নাটকটি দেখা যাবে বিকেল ৫টায় ও রাত ৮টায়।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ