কমলগঞ্জে আগর গাছ পাচারকালে আটক ৩

;
  • প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২, ৮:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মৌলভীবাজারের কমলগঞ্জে সামাজিক বনায়নের আগর গাছ পাচারকালে সিএনজি আটোরিক্সাসহ ৩ জনকে আটক করেছে বন বিভাগ।

শনিবার ভোরে আদমপুর বনায়ন থেকে গাছ পাচারকালে তাদেরকে আটক করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আদমপুর বনবিটের কর্মীরা পাচারকারীদের পিছু ধাওয়া করে বন বিটের কাওয়ারগলা এলাকা থেকে পাচারে ব্যবহৃত সিএনজি আটোরিক্সাসহ ৩ জনকে আটক করা হয়েছে

আটককৃতরা হলো- পুর্ব জালালপুর গ্রামের নূর মিয়ার ছেলে জহুর আলী, মন্নান মিয়ার ছেলে তাজিম মিয়া এবং আব্দুর রহমানের ছেলে হোসেন মিয়া।

এ সময় ৫ বস্তা আগর গাছের খন্ডাংশ, যার পরিমাণ ২৬ ঘনফুট আগর গাছসহ সিএনজি অটোরিকসা (মৌলভীবাজার থ ১২-৩৮৩৯) আটক করা হয়।

আদমপুর বন বিট কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি