সব
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১২৩ জনে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৬১ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৮৩১ জনে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনাক্তের হার ০.৭৮ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৮৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৮ লাখ ৮৪ হাজার ৩৫২ জন। এ সময় সাত হাজার ৭৭৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় সাত হাজার ৭৮৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৭৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪.০৯ শতাংশ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি