কাতারে প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্ট সেবা সহজ করল কাতারস্থ বাংলাদেশ দূতাবাস

;
  • প্রকাশিত: ২ জুন ২০২২, ৮:১৬ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সুপার বাংলা ডেক্স: কাতারে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের সহজ পাসপোর্ট সেবা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস।

 

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাতারস্থ প্রবাসী বাংলাদেশী নাগরিকদের পাসপোর্ট সেবা কার্যক্রম অধিকতর সহজ করা এবং পাসপোর্ট সেবার পরিধি বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি মাসের প্রথম শনিবার ছুটির দিনে দোহাস্থ বাংলাদেশ দূতাবাসে সকাল ০৮:০০ ঘটিকা হতে দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত প্রবাসী বাংলাদেশী এবং বিশেষতঃ যারা পরিবারসহ কাতারে অবস্থন করছেন এবং প্রবীণ তাদের জন্য পাসপোর্ট সংক্রান্ত (পাসপোর্ট আবেদন গ্রহণ এবং পাসপোর্ট ভেলিভারি) সেবা প্রদান করা হয়।

 

এ প্রেক্ষিতে আগামী চার জুন ২০২২ ইংরেজি তারিখ রোজ শনিবার সকাল ০৮:০০ ঘটিকা হতে দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত আগ্রহী সেবা প্রার্থীদের পাসপোর্ট সেবা প্রদান করা হবে। বিজ্ঞপ্তি

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি