Daily Super Bangla Logo


কামারখন্দে ইউনিয়ন আওয়ামী লীগের ৪৫ নেতার পদত্যাগ

৮ এপ্রিল ২০২২, ৫:৫০ অপরাহ্ণ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৪৫ নেতা একযোগে কমিটি থেকে পদত্যাগ করেছেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক খানের বিরুদ্ধে নির্যাতন এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে পদত্যাগ করেন তাঁরা।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হামিদুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার রাতে ৪৫ নেতার পদত্যাগপত্র হাতে পেয়েছি। দলের শীর্ষ নেতাদের বিষয়টি জানানো হয়েছে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ