Daily Super Bangla Logo


কারাগারে বরিস বেকার

২৯ এপ্রিল ২০২২, ৮:১০ অপরাহ্ণ

সাবেক জার্মান টেনিস কিংবদন্তি বরিস বেকারকে আড়াই বছরের কারাবাস দিয়েছে লন্ডনের একটি আদালত। সম্পত্তি লুকিয়ে রাখার অভিযোগে চারটি মামলায় দোষী প্রমাণিত হন ৫৪ বছর বয়সী সাবেক এই টেনিস খেলোয়াড়। আদালত থেকে বলা হয়েছে, দেনার দায় থেকে বাঁচতে নিজের সম্পত্তির পরিমাণ লুকিয়ে রাখতে বরিস।

ইংলিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বরিস ২৫ লাখ পাউন্ড সমমানের সম্পত্তি লুকিয়েছেন বলে জানিয়েছে আদালত।

লন্ডনের আদালত জানিয়েছে, আড়াই বছরের অর্ধেক সময় তাকে জেলে কাটাতে হবে আর বাকি অর্ধেক জামিনে থাকবেন।

প্রায় ৫ কোটি পাউন্ড দেনা থাকায় ২০১৭ সালে বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা করা হয়। টেনিসের সাবেক এই নাম্বার ওয়ান স্পেনের মায়োর্কাতে বিপুল সম্পত্তি কিনেছিলেন। সে সম্পদের দেনা শোধ করতে না পারায় এই শাস্তি পেতে হচ্ছে তাকে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ