Daily Super Bangla Logo


কিছু বেদনা কিছু ভাবনা : এম আব্দুল জলিল

২৮ এপ্রিল ২০২২, ৫:১৭ পূর্বাহ্ণ

দীর্ঘ দুই মাস বারো দিন চিকিৎসাধীন থেকে গতকাল ২৭ শে এপ্রিল বুধবার সকালে পিতা.মাতা ভাই বোন. আত্মীয় স্বজন. পাড়া প্রতিবেশী সকলের মায়া মমতা ত্যাগ করে মহান মাবুদের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে শোক সাগরে ভাসিয়ে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন. স্নেহের ভাগনা আবু সুফিয়ান।
ইন্না-লিল্লাহি ও ইন্নাইলাইহি রাজিউন ।
গত ১৮ ফেব্রুয়ারী গোলাপগঞ্জ পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের পূর্ব দিঘীরপার প্রকাশিত রঙ্গাইবিছরা খেলারমাঠে কতিপয় উশৃংখল দুষ্কৃতিকারীর অতর্কিত সন্ত্রাসী হামলার শিকার হয়ে মারাত্মক ভাবে আহত হন. রনকেলী নয়াগ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংকার তখলিছ আলীর ছেলে তারিফ রহমান এবং একই এলাকার তছন আলীর ছেলে আবু সুফিয়ান ও পারভেজ আহমদ এবং ফয়ছল আলীর ছেলে শাহনুর আহমদ। ঘটনার পরপরই আহতদেরকে উদ্বারকরে তারিফ. আবু সুফিয়ান এবং পারভেজকে চিকিৎসার জন্য সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং অপর জখমী শাহনুরকে প্রথমে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদিকে গুরতর আহত তারিফ রহমান ঐদিন রাত ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ডলে পড়ে। পরদিন ১৯ ফেব্রুয়ারী তাহার দাফন কাপন শেষে তারিফের পরিবারের পক্ষথেকে ১১ জনের নাম উল্লেখ এবং আরো ৪/৫ জনকে গং দিয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয় । এখানে উল্লেখ করা প্রয়োজন যে মূল আসামীদের গ্রেফতারের দাবি জানিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে মানব বন্ধন. প্রশাসনের বিভিন্ন দফতরে স্মারকলিপি প্রদান যথাক্রমে বিভাগীয় কমিশনার. ডি আই জি. স্থানীয় সংসদ সদস্য (সিলেট ৬) জেলা প্রশাসক. পুলিশ সুপার. এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়গন বরাবরে জমা দেয়া হয়
অপরাধীদের ছবি সম্বলিত পোষ্টারিং. বিভিন্ন অন – লাইন নিউজ পোর্টালে. সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ও বারংবার অপরাধীদের ছবি প্রকাশিত হলেও অদ্যাবদি পুলিশ প্রশাসন এজাহার নামীয় মূল আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়নি।
সর্বোপরি বলতে হয় তথ্যপ্রযুক্তির এই যুগে প্রায় আড়াই মাসে ৭ জনের মধ্যে একজন আসামীও পুলিশ আটক করতে পারেনি ? এটাকি প্রশাসনের খামখেয়ালি. অদূরদর্শিতা বা সদিচ্ছার অভাব নাকি তথাকথিত কোন বড় ভাইয়ের হাতের ইশারায় প্রশাসন নীরব ” নির্বীকার আর নিস্তব্ধ ।
আর তাই যদি না হয় ! তাহলে কি এই উঠতি বয়সী তথাকথিত সন্ত্রাসিদের নিকট প্রশাসনের সকল প্রযুক্তি বা কলাকৌশল অসার আর অকার্যকর ।
আফসোস ! এক খুনের আসামীদের আইনের আওতায় নিয়ে আসার পূর্বেই প্রিয় তাবিফের পথ ধরে ভাগনা আবু সুফিয়ান ও চলে গেল মহান মাওলার দরবারে।
মহান আল্লাহ পাকই ভালো জানেন নিহত তারিফ এবং আবু সুফিয়ানের অসহায় পিতা মাতা কি তাদেরজীবদ্দশায় কলিজার টোকরা সন্তানদের হত্যাকারী খুনিদের বিচার দেখার সৌভাগ্য হবে ? নাকি বিচারের বাণী বুকে লালন করে নীরবে নিভৃতে চোখের জলে থক ভাসিয়ে গড়িয়ে যাবে।।।
আজ ২৮ এপ্রিল ২৬ রমজান ” বৃহস্পতিবার বিকাল ৫.৩০ মিনিটের সময় আবু সুফিয়ানের জানাযা রণকেলী বনবাড়ী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হইবে ।
মহান মালিকের নিকট করজোড়ে মিনতি করি হে মলিক পবিত্র রমজানের উছিলায় প্রিয় আবু সুফিয়ান কে জান্নাতের সর্বোচ্চ মাক্বাম নসীব করুন । এবং তাহার পরিবারের সদস্যদেরকে সবরে জামিলের তাওফিক দান করুন ।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ