গোলাপগঞ্জে সকাল থেকেই চলছে পুলিশের বিশেষ অভিযান। সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএস’র নির্দেশে গোলাপগঞ্জ মডেল থানা ও ট্রাফিক পুলিশ অস্থায়ী দুটি চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করেন।
সরেজমিনে দেখা যায়, বুধবার সকাল থেকেই সিলেট-জকিগঞ্জ সড়কের কদমতলী পয়েন্ট ও গোলাপগঞ্জ-ভাদেশ্বর সড়কের আমুড়া ত্রি-মুখে দুটি দলে বিশেষ অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। হাঠৎ করে আইনশৃঙ্খলা বাহিনী এমন অভিযানে খবর ছড়িয়ে পড়লে চৌমুহনী থেকে উধাও হয়ে যায় নাম্বারবিহীন এবং অবৈধ বাহন গুলো। অনেকেই আবার রাস্তা বদল করে যাতায়াত করতে দেখা। অভিযানে সকাল থেকে যানবাহনের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় একাধিক গাড়ি আটক, ফিটনেস, হেলমেট না থাকাসহ সড়ক পরিবহন আইনের লঙ্গনকারী বেশ কয়েকটির গাড়ির মালিক ও চালক মামলা দেয় পুলিশ।
বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল, গোলাপগঞ্জ) পরিত্রান তালুকদার, গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুন অর রশীদ চৌধুরীসহ থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ সদস্যরা।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুন অর রশীদ চৌধুরী জানান, অভিযানে বৈধ কাগজপত্র যাদের রয়েছে তাদেরকে সম্মান দেয়া হচ্ছে। সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ৩৫/৪০ টি অবৈধ গাড়ী জব্দ করা হয়েছে। এ অভিযান বিকেল ৫টায় পর্যন্ত চলবে। বৈধ কাগজপত্র দেখাতে যারা ব্যর্থ হচ্ছেন তাদেরকে সড়ক পরিবহন আইনের বিভিন্ন দ্বারায় তাদের মামলা দেয়া হয়। এছাড়া অনেকেই বৈধ কাগজ থাকার পরও সঙ্গে না রেখে যাতায়াত করেন, তাদেরকেও আটকানো হয়েছে। পরবর্তীতে কাগজ দেখানো পর ছেড়ে দেয়া হয়।
এমন অভিযান নিয়মিত চলবে বলে জানান তিনি।