Daily Super Bangla Logo


গোলাপগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের মিছিল

১৪ মে ২০২২, ৮:৩৪ অপরাহ্ণ

সিলেটের গোলাপগঞ্জে বিএনপি-জামায়াত চক্রের অব্যাহত বিরোধিতার প্রতিবাদে গোলাপগঞ্জ উপজেলা, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মে) বিকেল ৫টায় মিছিলটি উপজেলার পৌর শহরের দাঁড়িপাতন চত্ত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ  করে। পরে মিছিলটি পৌর শহরের চৌমুহনীতে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাকুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা এনায়েত করিম খোকনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খাঁন।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ