সব
গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে সময় আহত আবু সুফিয়ান (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আবু সুফিয়ানের জানাযা আজ (২৮ এপ্রিল) বৃহস্পতিবার বিকাল ৫.৩০ মিনিটের সময় রণকেলী বনবাড়ী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হইবে ।
জানাযার বিষয় জানিয়েছেন, গোলাপগজ্ঞ অনলাইন প্রেসক্লারের সভাপতি এম আব্দুল জলিল। তিনি তার ফেইসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে জানান।
মহান মালিকের নিকট করজোড়ে মিনতি করি হে মলিক পবিত্র রমজানের উছিলায় প্রিয় আবু সুফিয়ান কে জান্নাতের সর্বোচ্চ মাক্বাম নসীব করুন । এবং তাহার পরিবারের সদস্যদেরকে সবরে জামিলের তাওফিক দান করুন ।
উল্লেখ, গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে গত ১৮ মার্চ শুক্রবার সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তারিফ রহমান (২৫) নামের এক যুবক নিহত হন ও সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন দুই যুবক। এর মধ্যে আবু সুফিয়ান নামের এক যুবকের অবস্থা ছিলো আশংকাজনক ।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১ মাস ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল বুধবার সকাল ১১ ঘটিকার সময় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি