গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা

;
  • প্রকাশিত: ৩ মে ২০২২, ৪:২৮ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গোলাপগঞ্জবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।  গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক রফিক আহমদ এক যুক্ত বার্তায় ঈদের  শুভেচ্ছা জানান।

নেতৃবৃন্দ শুভেচ্ছা বার্তায় বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দের বারতা নিয়ে  আসে।ম‍্যাসব‍্যাপী সিয়াম সাধনার মাধ্যমে আমরা মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতার মত মহত গুণাবলী অর্জন করি তা  ঈদের  মাধ্যমে পরিব‍্যাপ্তি লাভ করে আমাদের জীবনে এবং  সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ  বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ- এ প্রত্যাশা করি।

নেতৃবৃন্দ আরও বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের  শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ ধনী-গরিব নির্বিশেষে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।  হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।

শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপজেলা, ইউনিয়ন, পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকলস্তরের নেতাকর্মী ও গোলাপগঞ্জসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল শ্রেণিপেশার মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি