Daily Super Bangla Logo


গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচন ১৫ জুন

২৫ এপ্রিল ২০২২, ৪:০৫ অপরাহ্ণ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশনের এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।

আগামী ১৫ জুন এই উপজেলায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী গত ২৯ জানুয়ারি ইন্তেকাল করলে পদটি শূন্য হয়ে যায়।

ইকবাল আহমদ চৌধুরী সর্বশেষ ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ