গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে নৌকার মনোনয়ন চান জাবেদ

;
  • প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ৫:১৬ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও কারানির্যাতিত সাবেক ছাত্রনেতা শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ।

নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে আগামী ১৫ জুন এই উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপ নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি হিসেবে জাবেদ এলাকায় গণসংযোগ, মতবিনিময়সহ নানাভাবে নিজেকে জনসম্পৃক্ত রেখেছেন।

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে ছাত্রলীগ দিয়েই শাহিদুর রাহমান চৌধুরীর জাবেদের রাজনীতিতে হাতেখড়ি। একজন ত্যাগী ছাত্রনেতা হিসেবে তার ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল। এই গ্রহণযোগ্যতার স্বীকৃতিস্বরূপ বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে (২০০২-২০১০ সাল পর্যন্ত) তিনি সিলেট জেলা ছাত্রলীগের শিক্ষা ও প্রকশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন।

মদন মোহন কলেজে ছাত্ররাজনীতি করার সময় তিনি প্রথম কারাবরণ করেন। বিএনপি শাসনামলে ‘অপারেশন ক্লিন হার্ট’ এর সময়ও তিনি দীর্ঘদিন কারান্তরিণ ছিলেন। দলের প্রতি একাগ্রতা, নিষ্ঠা ও অবিচল আস্থা থাকায় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে তাকে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়।

এর আগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য ছিলেন।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি