চট্টগ্রাম টেস্ট ড্র তিন ইনিংসেই

;
  • প্রকাশিত: ১৯ মে ২০২২, ১০:৪০ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

কোনো অঘটন না ঘটলে চট্টগ্রাম টেস্ট যে ড্র হতে যাচ্ছে, সেটা গতকালই নিশ্চিত হয়ে গিয়েছিল। আজ বৃহস্পতিবার ম্যাচের পঞ্চম দিন শেষ বেলায় ড্র মেনে নিয়েছে দুই দল। তবে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে হয়নি। ৬ উইকেটে ২৬০ রান তুলে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।

এরপর দুই দলের অধিনায়ক ড্র মেনে নেন।

প্রথম ইনিংসে বাংলাদেশের থেকে ৬৮ রানে পিছিয়ে পড়া শ্রীলঙ্কা ২ উইকেটে ৩৯ রান তুলে গতকাল ম্যাচের চতুর্থ দিন শেষ করেছিল। ওপেনার ওসাদা ফার্নান্দোকে (১৯) রান-আউট করে শুরু করেন তাইজুল। এরপর বোল্ড করে দেন লাসিথ এম্বুলদুনিয়াকে (২)। এরপর ৬৭ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন দিমুথ করুনারত্নে এবং কুশল মেন্ডিস। ১৩৮ বলে ৫২ রান করা করুনারত্নেকে ফিরিয়ে এই জুটি ভাঙেন তাইজুল। অভিজ্ঞ টাইগার স্পিনারের তৃতীয় শিকার কুশল মেন্ডিস (৪৮)।

এরপর অ্যাঞ্জেলো ম্যাথুজকে (০) তিনি কট অ্যান্ড বোল্ড করে দেন। ১৬১ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়া লঙ্কানদের হাল ধরেন দিনেশ চান্দিমাল এবং নিরোশান ডিকাভেলা। এর মাঝে উইকেটকিপার ডিকাভেলা ফিফটি তুলে নেন। চান্দিমালের বিপক্ষে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে ব্যর্থ হন অধিনায়ক মুমিনুল।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি