Daily Super Bangla Logo


চট্টগ্রাম টেস্ট: তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের

১৭ মে ২০২২, ৬:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন চলছে। গতকালের মতো আজও দুর্দান্ত ব্যাট করছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। তৃতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত তারা অবিচ্ছিন্নই রয়েছেন। আজকের প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ৮১ রান যোগ করেছে টাইগাররা।

বিনা উইকেটে ১৫৭ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারের দশম শতকের খুব কাছাকাছি রয়েছেন তামিম, অপরাজিত আছেন ৮৯ রানে। মাহমুদুল হাসান জয় অপরাজিত ৫৮ রানে। পাঁচ টেস্টের ক্যারিয়ারে একটি শতকের পাশাপাশি দুটি অর্ধশত হয়ে গেছে জয়ের।

শ্রীলঙ্কার চেয়ে এখনো ২৪০ রানে পিছিয়ে আছে বাংলাদেশ, হাতে রয়েছে সবকটি উইকেট। এর আগে, গতকাল টেস্টের দ্বিতীয় দিনে অ্যাঞ্জেলো ম্যাথুজের ১৯৯ রানে ভর করে প্রথম ইনিংসে ৩৯৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ