সব
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টে হানা দিয়েছিল বৃষ্টি। এজন্য চতুর্থ দিনের খেলা শুরু হতে বিলম্ব হলো। তবে খেলা এবার শুরু হয়েছে।
চট্টগ্রাম টেস্টে ভালো অবস্থানেই রয়েছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৯৭ রানের জবাবে বাংলাদেশ ৩ উইকেটে ৩১৮ রানে তৃতীয় দিন শেষ করে। বৃষ্টির কারণে আজ চতুর্থ দিনের খেলা শুরু হয় আধাঘণ্টা বিলম্বে।
প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩২৪। লিটন দাস ৫৯ ও মুশফিকুর রহীম ৫৪ রানে ব্যাট করছেন। শ্রীলঙ্কার চেয়ে আর ৭৩ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল ১৩৩ রান করে গতকাল রিটায়ার্ড হার্ট হয়েছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি