Daily Super Bangla Logo


জাফলংয়ে হামলায় ঘটনায় আটক ৫

৫ মে ২০২২, ২:৩১ অপরাহ্ণ

সিলেটের জাফলংয়ে পর্যটকদের উপর হামলার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। হামলাকারী তিন স্বেচ্ছাসেবককে বরখাস্থ করেছে প্রশাসন। তাদের  বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান।

আটককৃরা হলেন- গোয়াইঘাটের পন্নগ্রামের লক্ষ্মণ চন্দ্র দাস (২১), ইসলামপুর গ্রামের মো. সেলিম আহমেদ (২১), নয়াবস্তি এলাকার সোহেল রানা, পশ্চিম কালীনগর গ্রামের নাজিম উদ্দিন, ইসলামপুর রাধানগর গ্রামের জয়নাল আবেদীন।

সিলেটের পুলিশ সুপার মো ফরিদ উদ্দিন জানান, ফেসবুকে ছড়িয়ে হামলার ঘটনার ভিডিও দেখে হামলাকারীদের শনাক্ত করে তাদের আটক করা হয়েছে।

জাফলং পর্যটন এলাকার টিকেট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। টিকিট কাটা নিয়ে কথা কাটাকাটি থেকে এই হামলা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান বলেন, ‘পর্যটকদের ওই দলটি টিকিট ছাড়াই জাফলং এলাকায় ঢুকতে চাইলে টিকিট কাউন্টারের এখানে থাকা স্বেচ্ছাসেবকদের সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে স্বেচ্ছাসেবকরা পর্যটকদের উপর হামলা চালায়।’

‘এই ঘটনা খুবই দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, এতে আমাদের পর্যটনের অনেক ক্ষতি হলো। যেহেতু হামলাকারীরা আমাদের নিয়োজিত স্বেচ্ছাসেবক, তাই আমি দায় নিচ্ছি। ইতিমধ্যেই ৩ জন স্বেচ্ছাসেবককে বরখাস্ত করেছি এবং স্থানীয় পুলিশকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছি।’

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ