সব
আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার ঘটনায় টিটিই শফিকুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রোববার (৮ মে) সচিবালয়ের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান রেলমন্ত্রী।
উল্লেখ্য, গত বুধবার রাতে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেসে তিন যাত্রী রেলমন্ত্রীর স্ত্রীর ভাগনে পরিচয় দিয়ে বিনাটিকেটে রেলে ওঠেন। দায়িত্বপ্রাপ্ত টিটিই তাদেরকে এসি কামরা থেকে সুলভ কামরায় পাঠান, পাশাপাশি জরিমানাও করেন। এই ঘটনার পর ওই টিটিইর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন যাত্রীরা। এরপর টেলিফোনে টিটিইকে সাময়িক বরখাস্তের শাস্তির কথা জানানো হয়।
এদিকে, এই ঘটনা জানাজানির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হলে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন শনিবার ওই তিন যাত্রীর সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন। যাত্রীর সঙ্গে অসদাচরণের কারণে টিটিইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি