ঢাকার গ্রেটওয়াল মার্কেটে আগুন, ৩০ মিনিটে নিয়ন্ত্রণে

;
  • প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২, ৫:৫২ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

রাজধানীর সদরঘাটের গ্রেটওয়াল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ১৬ তলা মার্কেটের ১৬তম তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ খুঁজে বের করতে সময় লাগবে

তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়নি। এ ছাড়া ভবনের উপরের দিকের তলায় আগুনের সূত্রপাত হওয়াতে বেশি ছড়াতে পারেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, সন্ধ্যার পর অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি