ভারতের দিল্লির পূর্বাঞ্চলের একজন বিজেপি নেতাকে গতকাল বুধবার সন্ধ্যায় গুলি করে হত্যা করা হয়েছে। ৪২ বছর বয়সি জিতু চৌধুরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের একজন কনস্টেবল দিল্লির ময়ূরবিহারে ৩ নম্বর ব্লকে ওই নেতার বাড়ির সামনে থেকেই তাকে উদ্ধার করেন। তার দেহে গুলির চিহ্ন রয়েছে।
পুলিশ জিতুকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে কয়েকটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
সূত্র : এনডিটিভি।