নাটোরে ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৬

;
  • প্রকাশিত: ৭ মে ২০২২, ৭:১১ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

নাটোরের বড়াইগ্রামে দুটি যাত্রীবাহী বাস ও একটি পণ্যবাহী ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৬ জন নিহত এবং পঞ্চাশ জন আহত হয়েছেন।

শনিবার (৭ মে) হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ওসি মশিউর রহমান।

তিনি জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের গাজী অটোরাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি