Daily Super Bangla Logo


পরিকল্পনা মন্ত্রী বলেন, চিকিৎসা ক্ষেত্রে শেখ হাসিনা সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছে

৮ এপ্রিল ২০২২, ৫:৫৬ অপরাহ্ণ

পরিকল্পনা মন্ত্রী এম এ. মান্নান বলেছেন, চিকিৎসা ক্ষেত্রে শেখ হাসিনা সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছে। মহামারি করোনাকালীন সময়ে চিকিৎসা ক্ষেত্রে সরকারের ব্যাপক সুযোগ সুবিধা থাকায় দেশের নাগরিকরা চিকিৎসা সেবা নিতে পেরেছে।

তিনি আজ শুক্রবার (৮ এপ্রিল) সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের কার্যক্রম পরিদর্শন ও ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দের সাথে বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মন্ত্রী আরো বলেন, ডায়াবেটিস জটিল রোগ হলেও সচেতনতা ও নিয়মিত ঔষধ সেবনের মাধ্যমে সুস্থ্য থাকা সম্ভব। তিনি আন্তরিকতার সাথে ডায়াবেটিক হাসপাতালের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। পাশাপাশি তিনি হাসপাতালের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ