পি কে হালদারকে দেশে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করব : স্বরাষ্ট্রমন্ত্রী

;
  • প্রকাশিত: ১৪ মে ২০২২, ৮:২৯ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

বিভিন্ন ব্যাংকের হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ভারতে গ্রেপ্তার হওয়া পি কে হালদারকে দেশে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার (১৪ মে) সন্ধ্যায় পি কে হালদারের বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনতে নিশ্চয়ই আমরা তাদের (ভারত) কাছে সহযোগিতা চাইব। তাকে ফেরত আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।

পি কে হালদারের গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আমাদের কাছে অফিশিয়ালি কোনো খবর আসেনি। খবর এলে আমরা অফিশিয়ালি ব্যবস্থা নেব। ‘

এর আগে শনিবার (১৪ মে) তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকাল থেকেই রাজ্যজুড়ে প্রশান্ত কুমার হালদার, প্রীতিশ কুমার হালদার, প্রাণেশ কুমার হালদার এবং তাদের সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালায় দেশটির গোয়েন্দা সংস্থা।

জানা গেছে, উত্তর ২৪ পরগনা, কলকাতা এবং দক্ষিণ ২৪ পারগনার বিভিন্ন এলাকায় পি কে হালদার ও তার সহযোগীরা স্থাবর সম্পত্তি কিনেছেন। বর্তমানে সেগুলো সিলগালা করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি