সব
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভ্লাদিমির পুতিনকে ‘স্বৈরশাসক আখ্যা দিয়ে তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছেন। আইওয়া অঙ্গরাজ্যে জ্বালানির খরচ সম্পর্কে কথা বলতে গিয়ে, বাইডেন ইউক্রেনে বেসামরিক লোকজনের ওপর হত্যাকাণ্ডের বর্ণনা দেওয়ার ওই গুরুতর অভিযোগ তোলেন।
মার্কিন সরকারি কর্মকর্তারা ইতিমধ্যে রাশিয়াকে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করেছেন। কিন্তু এখন পর্যন্ত এটিকে “গণহত্যা” বলে অভিহিত করেননি।
বাইডেন পরে বলেছিলেন, গণহত্যা সংঘটিত হয়েছে কিনা তা আইনজ্ঞদের ওপর নির্ভর করবে। বক্তৃতার পর সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, ” অবশ্যই আমার কাছে এটা গণহত্যা বলেই মনে হচ্ছে। ”
বাইডেন বলেন, ‘দুনিয়ার আরেক মাথায় একজন স্বৈরশাসক যুদ্ধঘোষণা বা গণহত্যা করছেন কিনা তার ওপর আপনাদের পারিবারিক বাজেট, গাড়িতে তেল ভরার ক্ষমতা নির্ভর করা উচিত নয়’।
সূত্র: বিবিসি
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি