ফের সোনার দাম কমল

;
  • প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২, ৪:১২ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

দেশের বাজারে স্বর্ণের দাম আরো কমেছে। ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭৭ হাজার ৬৮২ টাকা।

আগামীকাল মঙ্গলবার থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের সোনার পাশাপাশি কমানো হয়েছে সব ধরনের সোনার দাম।

আজ সোমবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি এক বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বুলিয়ান মার্কেটে সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে করা হয়েছে ৭৭ হাজার ৬৮২ টাকা। আগে এই মানের সোনা বিক্রি হয়েছে ৭৮ হাজার ৮৪৯ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ১৮৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৬৩ হাজার ৫৬৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ হয়েছে ৫৩ হাজার ৭১ টাকা।

সোনার দাম কমলেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি