Daily Super Bangla Logo


বন্যার্তদের মানুষের পাশে পররাষ্ট্রমন্ত্রী

১৮ মে ২০২২, ৮:৪৭ পূর্বাহ্ণ

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন বন্যা দুর্গত এলাকাগুলো পরিদর্শনে আজ বুধবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বিমানের একটি ফ্লাইটে সিলেট এসে পৌঁছেন।

তাঁর সঙ্গে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পররাষ্ট্রমন্ত্রী সরাসরি ছুটে যান বন্যা কবলিত সিলেট নগরীর চালিবন্দর এলাকায়। সেখানের আশ্রয়কেন্দ্রে তিনি বন্যার্তদের মাঝে শুকনো ও বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন।

আজ দিনভর পররাষ্ট্রমন্ত্রী বন্যার পানিতে প্লাবিত সিলেট মহানগরী ও সদর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ত্রাণসামগ্রী বিতরণ করবেন।

জানা গেছে, সিলেট বন্যার পানিতে তলিয়ে যাওয়ার খবর পেয়েই পররাষ্ট্রমন্ত্রী সিলেটে ছুটে এসেছেন ‘সহায়তার বিশাল নৌকা’ নিয়ে। পররাষ্ট্রমন্ত্রীর সুপারিশে সিলেট জেলার বন্যাকবলিত উপজেলাগুলোর বন্যার্ত মানুষের মাঝে নগদ ১০ লক্ষ টাকা, ১০০ মেট্রিক টন চাল ও ৩০০ ব্যাগ শুকনো খাবার বরাদ্দ দিয়েছে ত্রাণ মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার (১৭ মে) এ সংক্রান্ত সুপারিশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি বরাবরে জানালে ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশে তাৎক্ষণিকভাবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক (ত্রাণ-১) সিলেটের জন্য এসব বরাদ্দ পাঠানোর নির্দেশ প্রদান করেন সংশ্লিষ্টদের।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ