বিচ্ছেদের পরেও একসঙ্গে..

;
  • প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২, ৯:০৩ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

২০২১ সালের অক্টোবর মাস। দক্ষিণী তারকা সামান্থা ও নাগার বিবাহ বিচ্ছেদের কথা শুনেই চমকে উঠেছিলেন সবাই। যৌথ বিবৃতি দিয়ে নিজেদের চার বছরের দাম্পত্যের ইতি ঘোষণা করেছিলেন এই দম্পতি। কিন্তু এতকিছুর পরেও শেষ না। সম্প্রতি আবার একসঙ্গে দেখা যাচ্ছে সামান্থা ও নাগাকে।

সম্প্রতি সামান্থা এমন একটি ছবি পোস্ট করেছেন যেখানে তার সঙ্গে নাগাকে একসঙ্গে দেখা যাচ্ছে। ঘনিষ্ঠ অবস্থায় সামান্থা আর নাগা। কিন্তু বিচ্ছেদ হয়ে যাওয়ার পর হঠাৎ এই ছবি কেন? এর ভুল ভাঙল একটু পরেই। সামান্থা ছবিটির সঙ্গে হ্যাশট্যাগে লিখেছিলেন ‘ মাজিলির ৩ বছর’।

৫ এপ্রিল, ২০১৯ সালে মুক্তি পেয়েছিল এই দক্ষিণী সিনেমাটি।  ওই সিনেমায় প্রেমিক আর প্রেমিকা ছিলেন সামান্থা এবং নাগা। পর্দায় তাদের অসামান্য রসায়ন যেনো বাস্তবের মাটিতেও নেমে এসেছিল। দর্শকও আপন করে নিয়েছিলেন সেই জুটিকে। তবে ‘মাজিলি’ তাদের একসঙ্গে অভিনীত প্রথম সিনেমা নয়।

মাজিলির আগে ‘ইয়ে মায়া চেসাভে’, ‘মানাম’, এবং ‘অটোনগর সূর্যতে অভিনয় করেন এই জুটি। তবে বিয়ের পর তাদের একসঙ্গে এটিই প্রথম।

 

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি