বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের তফসিল ঘােষণার পর থেকেই পৌর শহরের এখন নির্বাচনী আমেজ। বাজার থেকে শুরু করে শহরের নয়টি ওয়ার্ডে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে মেয়র পদপ্রার্থী থেকে শুরু করে কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদপ্রার্থীরা । তবে আলােচনা ও সমালােচনা ছাপিয়ে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীর দিকে সবার চোখ। গত নির্বাচনে নৌকা নিয়ে নির্বাচন করে জয়ী হওয়া আব্দুস শুকুরের সামনে চ্যালেঞ্জ হিসেবে রয়েছেন আওয়ামী লীগের দলীয় মনােনয়ন চাওয়া ক্লীন ইমেজের অন্যান্য নেতারা। যাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল হাসিব মনিয়া,সাবেক মৃত্যুঞ্জয়ী ছাত্রলীগ নেতা ফারুকুল হক,যুবলীগের সাবেক আহবায়ক ও আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্স টিটু।সাবেক ছাত্রলীগ নেতা আহবাব হােসেন সাজু ও আওয়ামী লীগের নেতা পাভেল মাহমুদ।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান বলেন, নির্বাচন হচ্ছে একটি দলের পরিক্ষা সেই পরিক্ষায় পাশ করার মাধ্যমে বুঝা যায় একটি দল কতটুকু এগিয়েছে। মানুষ এখন নির্বাচন মুখী আমাদের নেত্রী যাকে নৌকা তুলে দেবেন আমরা তাকে বিপুল ভােটে জয়ী করার চেষ্টা করবাে।
উল্লেখ্য, বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মনােনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনােনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভােটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।