Daily Super Bangla Logo


বিয়ানীবাজারে পৌর নির্বাচন: দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ

৭ মে ২০২২, ৮:০৭ অপরাহ্ণ

বিয়ানীবাজার উপজেলায় এখন নির্বাচনী আমেজে মেতে উঠেতে শুরু করেছে পৌরসভার ভােটাররা। ৫ বছর পর আবারাে নির্বাচনী তফসিল ঘােষণা করায় এই অঞ্চলে ভােটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। ভােটেরদের আলােচনার কেন্দ্রবিন্দুতে এখন কে হচ্ছে আওয়ামী লীগ মনােনীত নৌকার মাঝি। গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়া আব্দুস শুকুরের সামনে এবার বড় চ্যালেঞ্জ দলের অন্যান্য মনােনয়ন প্রত্যাশীরা। যাদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল হাসিব মনিয়া, ছাত্রলীগের সাবেক মৃত্যুঞ্জয়ী নেতা ফারুকুল হক, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্স টিটু ও উপজেলা আওয়ামী লীগ সদস্য পাভেল মাহমুদ।

ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে দলীয় মনােনয়ন ফরম সংগ্রহ করেছেন আব্দুস শুকুর, ফারুকুল হক, আব্দুল কুদ্স টিটু, আব্দুল হাসিব মনিয়া আরেক প্রার্থী পাভেল মাহমুদ ফরম সংগ্রহ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। দলীয় মনােনয়ন ফরম সংগ্রহ করা ফারুকুল হক বলেন, দলের দুর্দিনে রাজপথে ছিলাম নির্যাতিত হয়েছি তৃণমূল থেকে রাজনীতি করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী তৃণমূল কর্মীদের মূল্যায়ন করছেন আশা করি আমি হতাশ হবাে না। আমি মনােনয়নের ব্যপারে শতভাগ আশাবাদী।

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান বলেন, নির্বাচন হচ্ছে একটি দলের পরিক্ষা সেই পরিক্ষায় পাশ করার মাধ্যমে বুঝা যায় একটি দল কতটুকু এগিয়েছে। মানুষ এখন নির্বাচন মুখী আমাদের নেত্রী যাকে নৌকা তুলে দেবেন আমরা তাকে বিপুল ভােটে জয়ী করার চেষ্টা করবাে।

উল্লেখ্য, বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মনােনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনােনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভােটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ