Daily Super Bangla Logo


বিয়ানীবাজার পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের সাথে ইফতার করলেন পৌর মেয়র

২৫ এপ্রিল ২০২২, ১০:২৫ অপরাহ্ণ

বিয়ানীবাজার পৌরসভার পরিচ্ছনতাকর্মীদের ইফতার করলেন পৌর মেয়র আব্দুস শুকুর। সোমবার পৌরসভার সভা কক্ষে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে পৌরসভার প্যানেল মেয়র-১ ছাইফুল আলম ঝুনু, প্যানেল মেয়র-২ নাজিম উদ্দিন, সাংবাদিক আহমেদ ফয়সাল, মিলাদ মোহাম্মদ জয়নুল, শাহীন আলম হৃদয়, মুকিত মোহাম্মদ, এহসানুল করিম খোকন, সৈয়দ মুনজের আলম বাবু, আজিম উদ্দিন আরিফ, ওয়াসিম সৌরভ, পৌরসভার কাউন্সিরর, পৌর কর্মকর্তা কর্মচারিরা অংশ নেন।

এ সময় পৌর মেয়র আব্দুস শুকুর সাংবাদিকসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে পরিচ্ছন্ন পৌরশহর গড়ে তুলতে আমরা চেষ্টা করেছি। বিগত পাঁচ বছরে পৌরবাসী ও পৌরশহরের ব্যবসায়ীদের সহযোগিতা পেয়েছি। সবার সহযোগিতায় আজকের এই পর্যায়ে পৌরসভা উন্নীত হয়েছে। আগামীতে সময় ও সুযোগ আসলে আবারো পৌরবাসীর সেবা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন পৌর মেয়র।

বিয়ানীবাজার পৌরসভা ২০০১ সালে গঠিত হলেও পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ২৫ এপ্রিল। কাকতালীয়ভাবে একই তারিখে পৌরসভার কর্মকর্তা কর্মচারিদের ইফতার মাহফিল ও পৌর নির্বাচনের তফশীল ঘোষণা হয়েছে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ