বৃষ্টির কারণে গত কয়েক দিনের গরম থেকে স্বস্তি মিললেও বাসাবাড়িসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার বংশ বিস্তার হয়ে উঠতে পারে ভয়ের কারণ। আবার ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আগেই সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কীটতত্ত্ববিদদের সমন্বয়ে রাজধানীতে পরিচালিত জরিপেও সতর্কবাণী উচ্চারিত হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে চিহ্নিত করা হয়েছে হটস্পট।
সেসব স্পট ধরে কাজ শুরু করেছে দুই সিটি করপোরেশন। নগরবাসীকে সচেতন করার পাশাপাশি সতর্কও করা হচ্ছে।