Daily Super Bangla Logo


বেশি সংক্রামক এক্সই ভেরিয়েন্ট

৮ এপ্রিল ২০২২, ৮:১৬ অপরাহ্ণ

ওমিক্রনের চেয়ে বেশি সংক্রামক করোনাভাইরাসের এক্সই ভেরিয়েন্ট বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। গতকাল শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শহীদ ডা. মিলন হলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির ২৭১তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ করোনার নতুন ভেরিয়েন্ট এক্সই নিয়ে সতর্কবার্তা দিয়ে বলেন, সম্প্রতি ভারতে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে করোনার নতুন ভেরিয়েন্ট এক্সই। মুম্বাইয়ের একজনের শরীরে কভিড-১৯-এর নতুন এই ধরন শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ