Daily Super Bangla Logo


ব্যবসায়ী দেলোয়ারকে অপহরণ: সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

৯ জুন ২০২২, ১২:৪২ পূর্বাহ্ণ

সুপার বাংলা ডেস্ক: সিলেট নগরীর জিন্দাবাজারস্থ কাকলী শপিং সেন্টারের ব্যবসায়ী ফ্যাশন ওয়ানের স্বত্ত¡াধিকারী দেলোয়ার হোসেনকে অপহরণ ও জোরপূর্বক চেক এবং স্ট্যাম্পের স্বাক্ষর রাখার ঘটনায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের পক্ষ থেকে শাহপরাণ (রঃ) থানায় স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

বুধবার (৮ জুন) বিকালে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এর স্মারকলিপি গ্রহণ করেন শাহপরাণ (রঃ) থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান।

 

স্মারকলিপিতে উল্লেখ করেন সিলেট নগরীর জিন্দাবাজারস্থ কাকলী শপিং সেন্টারের ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে অপহরণ ও জোরপূর্বক চেক এবং স্টাম্পের স্বাক্ষর রাখার ঘটনায় শাহপরান (রঃ) থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৫/১৩৯, তারিখ ৩০/০৫/২০২২ইং। প্রশাসন দ্রæত তদন্ত করে এক আসামীকে গ্রেফতার করায় ধন্যবাদ জানান। অপরাপর আসামীরা আটক না হওয়ায় আমরা উদ্বিগ্ন। অপরাধীদের দ্রæত সময়ের মধ্যে আটকের দাবি জানাচ্ছি। সিলেটে প্রকাশ্যে দিবালোকের মতো এই ঘটনায় ব্যবসায়ী সমাজ আতংকিত ও ভীত করে তুলেছে। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি এই ঘটনায় জড়িত সকল অপরাধীদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তির আওতায় নিয়ে আসা হোক। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে এবং ব্যবসায়ী সমাজে স্বস্তি ফিরে আসুক।

 

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এর সভাপতি আব্দুর রহমান রিপন, কাকলী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক শিপন আহমদ, কোষাধ্যক্ষ সারোয়ার আহমদ প্রমুখ।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ