সব
সুপার বাংলা ডেক্স: সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ সম্মিলিত নাট্য পরিষদ এর সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট বিভাগীয় প্রেসক্লাব।
শনিবার রাতে (৫ নভেম্বর) এক শোকবার্তায় ক্লাবের সভাপতি খায়রুল আলম সুমন এবং সাধারণ সম্পাদক মো. সোহেল আহমদ বলেন, মিশফাক আহমেদ চৌধুরী মিশু ছিলেন অত্যন্ত সজ্জন ব্যক্তি, সাংস্কৃতিক কর্মকান্ডের বাইরেও তিনি সিলেটের যে কোন সমস্যায় এগিয়ে আসতেন। গত করোনাকালে ও বন্যার সময় তাঁর মানবিক কর্মকান্ড দেশ বিদেশে মানুষের প্রসংসা কুঁড়িয়েছিল।
সিলেট বিভাগীয় প্রেসক্লাবের পক্ষ থেকে আরো বলেন, মিশফাক আহমেদ চৌধুরী মিশু’র মুত্যুতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়। মরহুমের আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি