Daily Super Bangla Logo


ম্যাচের অন্তিম মুহুর্তে রিয়ালের দুর্দান্ত জয়

২০ এপ্রিল ২০২২, ৫:৩৩ অপরাহ্ণ

লিগ শিরোপা জয়ের পথে সেভিয়ার মাঠে রোববার (১৭ এপ্রিল) রাতে লা লিগার ম্যাচটি ৩-২ গোলে জিতল কার্লো আনচেলত্তির দল।

ইভান রাকিতিচের নৈপুণ্যে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন এরিক লামেলা। অসাধারণ এক জয়ের স্বপ্ন দেখতে শুরু করে সেভিয়া। সেই সঙ্গে শিরোপা লড়াই জমে ওঠার আভাসও মেলে। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই পাল্টে যায় চিত্র। রদ্রিগো ব্যবধান কমানোর পর সমতা টানেন ন্যাচো ফার্নান্দেজ। আর শেষ সময়ে বেনজেমার ওই জয়সূচক গোল। দারুণ এই জয়ে লিগ টেবিলে ১৫ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ