রুশ মহাকাশ কেন্দ্রে ব্রিটিশ ইউটিউবার আটক

;
  • প্রকাশিত: ৮ মে ২০২২, ৯:২৯ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

কাজাখস্তানে রুশ নিয়ন্ত্রিত মহাকাশ কেন্দ্রে ব্রিটিশ একজন ইউটিউবারকে আটক করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, বেঞ্জামিন রিচ নামক ওই ইউটিউবারের ভ্রমণ বিষয়ক চ্যানেলটির নাম বাল্ড এবং ব্যাঙ্করাপ্ট। বইকোনুর কসমোড্রোমের একটি লঞ্চ প্যাডের কাছে তাকে আটকের ঘটনা ঘটেছে।

রাশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী এবং রসকসমসের বর্তমান প্রধান দিমিত্রি রোগোজিন বলেছেন, বেঞ্জামিন রিচ-এর অবৈধ কাজের ব্যাপারে তদন্ত চলছে।

ব্রিটেনের পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন বিষয়ক কার্যালয় জানিয়েছে, তারা প্রতিবেদনটি খতিয়ে দেখছে।

দিমিত্রি রোগজিন জানিয়েছেন, আলিনা সেলিউপা নামে বেলারুশের এক নারীকেও আটক করা হয়েছে।
সূত্র: বিবিসি।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি