রোজায় সবাইকে অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

;
  • প্রকাশিত: ১ এপ্রিল ২০২২, ৬:৫০ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

আসন্ন পবিত্র রমজান মাসে হুড়োহুড়ি করে প্রয়োজনের অতিরিক্ত পণ্য একেবারে কিনে মজুদ করা থেকে বিরত থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, রমজান ঘিরে হুড়োহুড়ি করে জনসাধারণকে এক মাসের বাজার করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। যতটুকু প্রয়োজন, ততটুকু কেনাই ভালো। আমাদের প্রচুর সাপ্লাই রয়েছে। বাজারে যে স্টক রয়েছে, তাতে ঘাটতি হবে না। হুড়োহুড়ি করার কিছু নেই। এটি করা হলে বাজারে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি হবে। এতে করে কোনো কোনো অসাধু ব্যবসায়ী এর ফায়দা নিতে পারে।

টিপু মুনশি বলেন, এক কোটি মানুষকে টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। আমরা দু’বার এক কোটি মানুষকে পণ্য দেব। যেসব জায়গা থেকে কার্ড বিতরণে অভিযোগ উঠেছে, তা তদন্ত করা হচ্ছে। কোথাও যদি অনিয়ম থাকে, আমরা ব্যবস্থা নেব। টিসিবির পণ্যের অনিয়মে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি