Daily Super Bangla Logo


সাংবাদিকদের সম্মানে মাশরাফির ইফতার আয়োজন

২৬ এপ্রিল ২০২২, ৬:২৬ অপরাহ্ণ

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা আজ মঙ্গলবার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন। লক্ষ্মীপাশা কে এন্ড কে চাইনিজ রেস্টুরেন্টে এই ইফতার অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিকদের মরহুম পিতা-মাতা ও প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ারও আয়োজন করেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি। অনুষ্ঠানে লোহাগড়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর আলীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকগণ এমন একটি সুন্দর আয়োজনের জন্য এমপি মাশরাফিকে ধন্যবাদ জানান।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ