সিলেট সিটি করপোরেশনের টানা ২ বারের মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় বন্যার পানি
সোমবার (১৬ মে) রাতেই নগরীর ছড়ারপারস্থ তাঁর বাসার নিচতলায় পানি ঢুকে পড়ে। মঙ্গলবার দিনে সে পানির পারিমণ আরও বাড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বদর উদ্দিন আহমদ কামরানের পরিবারের সদস্যরা।
কামরানের বড় ছেলে ডাক্তার আরমান আহমদ শিপলু বলেন, সোমবার রাতেই আমাদের পাড়ার রাস্তা-ঘাট তলিয়ে পাড়ার প্রায় সকল বাসায় পানি ঢুকে পড়েছে। আমাদের বাসার নিচতলায় এখন হাটু সমান পানি। ফার্নিচারসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটির উপর আরেকটি জিনিসপত্র রাখা হয়েছে। আর পানি বাড়লে পুরোপুরি বেকায়দায় পড়ে যাবো।
টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানিতে সিলেট নগরীর বেশকিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরীর বর্ধিত এলাকা ও নিম্নাঞ্চলে এমন দৃশ্য দেখা গেছে। পানিবন্দী পরিবারগুলোর মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ফলে নগরবাসীর দুর্ভোগ বেড়েই চলেছে।