Daily Super Bangla Logo


সালাউদ্দিনের চ্যালেঞ্জ ‘ক্লাব কাপ আয়োজন’

২৯ এপ্রিল ২০২২, ৮:০৯ অপরাহ্ণ

চতুর্থ মেয়াদে সাফের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন কাজী সালাউদ্দিন। ২০০৮ সালে প্রথমবার সাফের দায়িত্ব নেওয়ার পর থেকে ক্লাব কাপ আয়োজনের চেষ্টা করছেন তিনি কিন্তু নানা কারণে বাস্তবে রূপ দিতে পারেনি। চতুর্থ মেয়াদে সাফ সভাপতির একটাই চ্যালেঞ্জ- ক্লাব কাপ করা। তবে এই টুর্নামেন্ট আয়োজনে সাফের সভাপতি দেখছেন দুটি সমস্যা, টুর্নামেন্টের সময় ও স্পন্সর।

এই চ্যালেঞ্জ মোকাবেলা করাই এখন সালাউদ্দিনের মূল লক্ষ্য। শুক্রবার বাফুফে ভবনে ইফতার মাহফিলে সালাউদ্দিন বলেন,’সাফ ক্লাব কাপ করার পরিকল্পনা করছি। এখানে দুটি সমস্যা দেখা দিয়েছে। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপে একই সময়ে লিগ শুরু হয় না। কিন্তু ইউরোপে সব লিগ এক সঙ্গে শুরু হয়। এই জায়গাতেই আমাদের চ্যালেঞ্জ। চ্যালেঞ্জের মোকাবিলা আমাদের করতেই হবে। আগামী জুলাইয়ে সাফের নতুন কমিটির সভায় চূড়ান্ত করা হবে। ‘

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ