Daily Super Bangla Logo


সিলেটে এপ্রিলে সড়ক দুর্ঘটনায় মৃত্যু সবচেয়ে কম

৭ মে ২০২২, ১০:৫১ পূর্বাহ্ণ

গত মাসে (এপ্রিল) মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। আর সবচেয়ে কম হয়েছে সিলেটে।

ঢাকায় মোট ১৩১ দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫৬ জন। শুধুমাত্র রাজধানীতে ২২ দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছে।

 

সিলেট বিভাগে সবচেয়ে কম ১৯টি দুর্ঘটনা ঘটেছে এবং বরিশাল বিভাগে সবচেয়ে কম ২৫ জনের প্রাণহানি হয়েছে। একক জেলা হিসেবে ঢাকায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে।

শনিবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। ৭টি জাতীয় দৈনিক, ৫টি নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে তারা।

রোড সেফটি ফাউন্ডেশন জানায়, গত এপ্রিল মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪২৭টি। এসব দুর্ঘটনায় নিহত ৫৪৩ জন এবং আহত ৬১২ জন। নিহতের মধ্যে নারী ৬৭, শিশু ৮১। ১৮৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২০৬ জন, যা মোট নিহতের ৩৭.৯৩ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৪.২৬ শতাংশ। দুর্ঘটনায় ১১৬ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২১.৩৬ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৮৭ জন, অর্থাৎ ১৬ শতাংশ।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ