Daily Super Bangla Logo


সিলেট আলিয়া মাদরাসায় ধাওয়া পাল্টাধাওয়া, সাংবাদিকের উপর হামলা

২৩ মে ২০২২, ১:৪২ অপরাহ্ণ

সিলেট আলিয়া মাদরাসা ক্যাম্পাসে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া চলছে। সোমবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তবে কী নিয়ে বা কাদের মধ্যে তাৎক্ষণিকভাবে এ উত্তেজনা তা জানা যায়নি।

এদিকে, সংঘর্ষকালে পেশাগত দাযিত্ব পালনকালে কয়েকজন যুবক ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি চ্যানেল এস সিলেটের প্রধান প্রতিবেদক মইন উদ্দিন মঞ্জুর উপর হামলা চালান।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ