সিলেট ওসমানী হাসপাতালে ছুরিকাঘাতে যুবক খুন

;
  • প্রকাশিত: ৯ এপ্রিল ২০২২, ৫:৩২ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেইটের সামনে ছুরিকাঘাতে এক যুবককে খুন করা হয়েছে। সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে শনিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম নাজিম আহমদ। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নুর মিয়ার ছেলে। নাজিম পেশায় হোটেল শ্রমিক।

খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ আলী মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং একজনকে আটক করে। তাৎক্ষনিকভাবে তার নাম-ঠিকানা পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসি আলী মাহমুদ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর) আজবার আলী শেখ ঘটনাস্থলে রয়েছেন বলে জানা গেছে।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি