Daily Super Bangla Logo


সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

৭ মে ২০২২, ১০:২৫ পূর্বাহ্ণ

মৌলভীবাজারের মনু এলাকায় শনিবার সকাল ৬ টার দিকে সুরমা মেইলের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় কিছুক্ষণের জন্য সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছিলো। তবে এক-দেড় ঘণ্টার মধ্যে পারাবত ট্রেনের ইঞ্জিন পাঠিয়ে সুরমা মেইলকে লাইন থেকে সরিয়ে লংলা স্টেশনে নিয়ে রাখার পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সিলেট রেল স্টেশনের স্টেশন মাস্টার সজীব কুমার মালাকার বলেন, সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সুরমা মেইল মৌলভীবাজারের মনু এলাকায় আসার পর হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দ্রুত আরেকটি ট্রেন গিয়ে সুরমা মেইলের যাত্রীদের নিয়ে এসে গন্তব্যে পৌঁছায় এবং পরে পারাবাতের ইঞ্জিন দিয়ে টেনে বিকল ইঞ্জিনটি লংলা স্টেশনে নিয়ে রাখা হয়। এক-দেড় ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ