সিলেট দেবালয় রথযাত্রা উদ্যাপন কমিটির সাধারণ সভা ১৮ জুন শনিবার

;
  • প্রকাশিত: ১৬ জুন ২০২২, ১০:০৯ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সুপার বাংলা ডেক্স: শ্রীশ্রীজগন্নাথদেব, বলদেব ও শুভদ্রা মহারাণীর রথযাত্রা উৎসব উপলক্ষে সিলেট দেবালয় রথযাত্রা উদ্যাপন কমিটির এক সাধারণ সভা আগামী ১৮ জুন শনিবার অনুষ্ঠিত হবে।

সিলেট নগরীর মির্জাজাঙ্গালের মণিপুরী রাজবাড়িস্থ শ্রীশ্রী মহাপ্রভুর মন্দির প্রাঙ্গনে সকাল ১১টায় এই সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সাধারণ সভায় সংশ্লিষ্ট
সকলকে যথাযথ সময়ে উপস্থিত থাকার জন্য সিলেট দেবালয় রথযাত্রা উদ্যাপন কমিটির সভাপতি অনিল কিষণ সিংহ ও সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, আগামী ১ জুলাই শুক্রবার প্রথম রথযাত্রা
অনুষ্ঠান হবে এবং উল্টো রথযাত্রা আগামী ৮ জুলাই শুক্রবার সিলেট নগরীর রিকাবীবাজারস্থ রথযাত্রা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। -বিজ্ঞপ্তি

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি