Daily Super Bangla Logo


সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল থেকে আজিজ খান’কে অব্যাহতি

১০ মে ২০২২, ১০:৩৭ পূর্বাহ্ণ

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিবকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাে. রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. মােস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল এ সিদ্ধান্ত অনুমােদন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়- দলীয় শৃঙ্খলা ভঙ্গের কাজে জড়িত থাকার অভিযােগের ভিত্তিতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিবকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. মােস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল আজ এ সিদ্ধান্ত অনুমােদন করেন।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ