Daily Super Bangla Logo


সৌদি আরবে আজ থে‌কে রোজা শুরু

২ এপ্রিল ২০২২, ৪:৪১ পূর্বাহ্ণ


সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।

শুক্রবার (১ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে শনিবার (২ এপ্রিল) থেকে রোজা শুরু হচ্ছে। খবর খালিজ টাইমস

নতুন চাঁদ দেখা যাওয়ায় সৌদিতে শুক্রবার শাবান মাসের শেষ দিন ছিল বলে জানিয়েছে চাঁদ দেখা কমিটি। তাদের পক্ষ থেকে বলা হয়, শনিবার পবিত্র রমজান মাস শুরু হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার (২ এপ্রিল) বাদ-মাগরিব (সন্ধ্যা সাড়ে ৬টা) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এ সভার আয়োজন করেছে। এতে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সভাপতিত্ব করবেন।

শুক্রবার (১ এপ্রিল) এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ