Daily Super Bangla Logo


হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মাধবী মুখোপাধ্যায়

৪ মে ২০২২, ৬:০৮ অপরাহ্ণ

হাসপাতাল থেক বাড়ি ফিরলেন মাধবী মুখোপাধ্যায়। বুধবার সকালে কলকাতার উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি হাসপাতাল থেকে তাকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়।

উডল্যান্ডস হাসপাতালের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, মাধবী মুখোপাধ্যায়ের ডায়াবেটিস এখন নিয়ন্ত্রণে। তবে তার গলব্লাডারে স্টোন ধরা পড়েছে। অভিনেত্রীকে অপারেশন করার জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

মাধবী মুখোপাধ্যয়ের কন্যা মিমি ভট্টাচার্য জানান, করোনাভাইরাস সংক্রমণের সময় ভিড়ের জন্য অভিনেত্রীর নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালে করা সম্ভব হয়নি। গত ২৯ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য কালজয়ী চলচ্চিত্র অভিনয় করেছেন মাধবী মুখোপাধ্যায়। সুবর্ণরেখা, কালপুরুষ, মহানগর সিনেমা অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। তপন সিনহা, ঋত্বিক ঘটকের পরিচালনায় অভিনয় করে দর্শকের মনে দাগ কেটেছেন। তবে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ‘চারুলতা’ হিসেবে অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় সমগ্র বিশ্বে সমাদৃত।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ