Daily Super Bangla Logo


ঈদ-উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ইউপি চেয়ারম্যান এম. মুজিবুর রহমান

১৫ জুন ২০২৪, ২:৫৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে ৬নং পূর্বগৌরী পুর ইউনিয়নের চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান ইউনিয়ন বাসী সহ দেশ-বিদেশের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।

এম. মুজিবুর রহমান এক শুভেচ্ছা বার্তায় বলেন,
মুসলমানদের ত্যাগ শিক্ষার জন্য বিশেষ দিন এটি। একইসঙ্গে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর ও সামাজিক সাম্য সৃষ্টির একটি উদাহরণও এই দিনটি। পশু কোরবানির পাশাপাশি আমরা প্রত্যেকে যেনো মনকে পবিত্র করি, সব ধরনের উগ্রবাদ পরিহার করি, ধৈর্যশীল হই, স্বার্থ ত্যাগের চর্চা বাস্তবায়ন করলেই পরিপূর্ণতা পাবে এই পবিত্র দিনটি।
তিনি আরও বলেন, কোরবানির ঈদের মাধ্যমে আমরা যে ত্যাগের চর্চা করি, তার ধারাবাহিকতা অব্যাহত রাখলেই দেশের অসচ্ছল মানুষদের অসহায়ত্বের অবসান ঘটবে। তাই আসুন, সবাই নিজেদের আশেপাশের অসহায়-দরিদ্র মানুষদের পাশে দাঁড়াই। এমনকি যে কোনো দুর্যোগে-দুর্বিপাকে সবাই যেনো সামর্থ্য অনুযায়ী সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসি। তাহলেই ধর্ম-বর্ণ নির্বিশেষে ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে সবার মধ্যে সবাইকে অগ্রিম ঈদ মোবারক।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ