Daily Super Bangla Logo


এইচএসসিতে উত্তীর্ণ হয়ে উচ্ছ্বসিত পূজা চেরি

১০ মার্চ ২০২২, ১১:০৩ পূর্বাহ্ণ

পূজা চেরি। বর্তমানে বেশ কিছু চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। সিনেমার পাশাপাশি পড়াশুনায়ও মনোযোগী তিনি।  তারই ধারাবাহিকতায় এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন পূজা চেরি।

রোববার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন নায়িকা পূজা। পরীক্ষায় জিপিএ ৪.০৮ পেয়ে কৃতকার্য হয়েছেন তিনি।

রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিয়েছেন পূজা। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্ছ্বসিত এই নায়িকা। তিনি বলেন, পরীক্ষার আগে টানা সিনেমার শুট ছিল। পড়াশুনা ভালোভাবে করতে পারিনি। যে রেজাল্ট হয়েছে তাতেই সন্তুষ্ট।

২০১৮ সালে জাজ মাল্টিমিডিয়া ও রাজ চক্রবর্তী প্রোডাকশন প্রযোজিত ‘নূর জাহান’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূজার। মুক্তির অপেক্ষায় আছে তাঁর ‘গলুই’, ‘শান’ ও ‘হৃদিতা’। সম্প্রতি শুটিং শুরু করেছেন ‘নাকফুল’ নামে আরও একটি সিনেমার।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ